শুক্রবার মুক্তি পেতে চলেছে সলমন খানের ভগ্নিপতি অভিনেতা আয়ুশ শর্মার নতুন ছবি ‘রুসলান’। মঙ্গলবার এই ছবির প্রচারেই কলকাতার এক পাঁচতারা হোটেলে এসেছিলেন আয়ুশ।
এর আগেও কলকাতা এসেছেন আয়ুশ। প্রথম ছবি ‘লাভযাত্রি’র প্রচারে এসে কালীঘাটে পুজোও দিয়েছিলেন তিনি। আয়ুশের কাছে সলমন গডফাদার। সলমনের হাত ধরেই বলিউডে তাঁর পা রাখা। তাই বলিউডের ভাইজানকে নিয়ে একটু বেশিই আবেগপ্রবণ ছবির ‘রুসলান’।২০১৮ সালে ‘লাভযাত্রী’ ছবি থেকে বলিউডে পা রাখেন আয়ুশ। সলমনের সঙ্গে ‘অন্তীম’ ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। কয়েকমাস আগে সোশাল মিডিয়ার হাত ধরে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন সলমন খানের ভগ্নিপতি আয়ুশ শর্মা।

More Stories
মির্জা’-র পর অভিনেতা-প্রযোজক অঙ্কুশের দ্বিতীয় প্রয়াস ‘নারী চরিত্র বেজায় জটিল’
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত