“ছোড়ি 2” ছবির শুটিং চলাকালীন দুর্ঘটনার মুখোমুখি হলেন অভিনেত্রী নুসরাত ভারুচা | ক্ষতর ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী | নুসরাত তার ইনস্টাস্টোরিতে যে ছবি শেয়ার করেছেন তাতে তার কনুই এ দেখা যায় ক্ষতস্থানে ব্যান্ডেজ করা । তিনি লিখেছেন কাটাকুটি ক্ষত নিয়ে যাত্রা শুরু হয়েছে |
প্রসঙ্গত 2021 শে মুক্তি পাওয়া “ছোড়ি” ছবিতে প্রশংসিত হয়েছিল নুসরাত ভারুচার অভিনয় | এর পরই আসতে চলেছে “ছোড়ি 2” | তারই শুটিং চলছে | ছোড়ি ছবিটি ভৌতিক গল্প নিয়ে তৈরি | ছবিতে সাক্ষীর ভূমিকায় অভিনয় করেছিলেন নুসরাত | সম্প্রতি অক্ষয় কুমারের রাম সেতু ছবিতে দেখা গিয়েছে নুসরাতকে |

More Stories
মির্জা’-র পর অভিনেতা-প্রযোজক অঙ্কুশের দ্বিতীয় প্রয়াস ‘নারী চরিত্র বেজায় জটিল’
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত