February 12, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

শারীরিক পরিস্থিতির উন্নতি সৌমিত্র চট্টোপাধ্যায়ের, শুনছেন পছন্দের গান

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতির আরও উন্নতি। গত কয়েক দিন ধরে তন্দ্রাচ্ছন্ন থাকার পর, এখন কথাও বলছেন তিনি। শুনছেন রবীন্দ্র সঙ্গীত এবং নিজের ছবির পছন্দের গান। বৃহস্পতিবার রাতে ভাল ঘুমও হয়েছে। যদিও এখনও তাঁকে আইটিইউ-তে রাখা হয়েছে। জ্বর নেই। করোনামুক্ত হওয়ার পর চিকিৎসায় ভাল সাড়া দিচ্ছেন বলে বেলভিউ হাসপাতাল সূত্রে খবর।

গত ৯ দিন ধরে তিনি দক্ষিণ কলকাতার ওই বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। গত শুক্রবার থেকে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হতে শুরু করে। বুধবার থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সৌমিত্র। মেডিক্যাল বোর্ডের সদস্য এক চিকিৎসক বলেন, “সৌমিত্র ভাল আছেন। চিকিৎসায় ভাল সাড়া দিচ্ছেন। অন্যদের কথাবার্তা শুনছেন। বুঝতে পারছেন। তিনি কথা বলারও চেষ্টা করছেন। শরীরিক জটিলতার কারণে নতুন করে কোনও সমস্যা হয়নি। পছন্দের গান শুনছেন।