February 13, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

লেবেল ক্রসিং পেরুতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু এক বৃদ্ধার!

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- মঙ্গলবার ভোর রাত্রে বন্ধ থাকা গেট টপকে বেপরোয়া ভাবে লেবেল ক্রসিং পেরুতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার অন্তর্গত বালিচক স্টেশনের লেবেল ক্রসিংয়ে।

মঙ্গলবার ভোর সাড়ে চারটা নাগাদ লেবেল ক্রসিং পেরুতে গিয়ে ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে যায় বৃদ্ধের দেহটি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোর বেলায় বালিচকে বিডিও অফিস এর দিক থেকে বালিচক বাজারের দিকে যাচ্ছিল ওই বৃদ্ধ । সেই সময় খড়গপুর এর দিক থেকে এক্সপ্রেস ট্রেন আসার জন্য লেবেল ক্রসিং পুরোপুরি বন্ধই ছিল। কিন্তু ওই বৃদ্ধকে দেখা গেট ডিঙ্গিয়ে অনায়াসে হেঁটে যাচ্ছিলেন অত্যন্ত অন্যমনস্ক অবস্থায়। জোরে হর্ন দিচ্ছিল ট্রেনটি কিন্তু খেয়ালই ছিলনা বৃদ্ধের, মুহূর্তের মধ্যেই এক্সপ্রেস ট্রেনটি সজোরে ধাক্কা মারে বৃদ্ধাকে। অনেকটা ওপরে উড়ে গিয়ে ছিটকে পড়ে বৃদ্ধ এবং তাঁর ওপর দিয়েই গড়িয়ে যায় ট্রেন। লেবেল ক্রসিংয়ের দু’পাশে দাঁড়িয়ে থাকা অপেক্ষমান পথচারীদের চোখের সামনেই ছিন্নভিন্ন হয়ে যায় বৃদ্ধের দেহ। ঘটনায় স্তম্ভিত হয়ে যায় প্রত্যক্ষদর্শীরা।
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় রেল পুলিশ। ডেবরা থানার পুলিশের সহায়তা নিয়ে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ওই বৃদ্ধের নাম ভোলানাথ সুর(৬০), বাড়ি বালিচক সংলগ্ন গোটগেড়িয়া এলাকাতে। জানা গেছে মৃত ব্যক্তি মানসিক অবসাদে ভুগছিলেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
ঘটনায় কিছুক্ষন ব্যহত হয় যান চলাচল। রাস্তায় দাঁড়িয়ে পড়ে একাধিক গাড়ি। পরে ডেবরা থানার পুলিশ এসে যান চলাচল নিয়ন্ত্রণে এনে পরিস্থিতি স্বাভাবিক করে।
লেবেল ক্রসিং থাকার পরও রাস্তা পেরুনোর এই ঘটনা শুধু বালিচক নয়, নজরে পড়ে সর্বত্রই। অনেক সময় যান সহ লেবেল ক্রসিং পেরুনোর মরিয়া চেষ্টাও নজরে পড়ে। কিন্তু এই তাড়ার কী মর্মান্তিক পরিণতি তা আরও একবার দেখিয়ে দিয়ে গেল এই অনভিপ্রেত মৃত্যু। বারংবার একই ঘটনার পরও সম্বিত ফেরেনি মানুুুষের।