February 14, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

রোগী পরিষেবা স্বাভাবিক করতে বৈঠক উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে

সোমবার থেকেই স্বাভাবিক হল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী পরিষেবা। এদিন পরিষেবা স্বাভাবিক করতে জরুরি বৈঠক করেন হাসপাতাল কর্তৃপক্ষ। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান সহ অন্যান্য চিকিৎসক এবং আধিকারিকরা। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের কোভিড ১৯ এর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সুশান্ত রায়। তিনি জানিয়েছেন পরিস্থিতি পর্যালোচনার পর সোমবার থেকেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে সমস্ত পরিষেবা স্বাভাবিক করার পরিকল্পনা নেওয়া হয়েছে।