February 15, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

‘রেশন নিয়ে দুর্নীতির একটা প্রমান দেখাক অভিযোগকারীরা’: ফিরহাদ হাকিম

ফের রেশন নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম। পুরো অভিযোগ অস্বীকার করেছেন তিনি। ‘রেশন নিয়ে দুর্নীতির একটা প্রমান দেখাক অভিযোগকারীরা’, চ্যালেঞ্জ কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের। সোমবার বিরোধীদের চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, “রেশন নিয়ে সরকার ও দলের কেউ দুর্নীতি করেছে না। যারা অভিযোগ করছেন তাদের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তেমন হলে একটা জায়গায় প্রমাণ দেখাক যেখানে রেশনে দুর্নীতি হচ্ছে “। তিনি আরও বলেন, “রেশন বিলির কাজে রং দেখা হচ্ছে না। বিরোধীদের ওয়ার্ডে যারা রেশন পাচ্ছে না তাদের রেশন ব্যবস্থা করে দেওয়া হচ্ছে”।