February 12, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনা

Cloudy sky and sun

রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনা। সোম ও মঙ্গলবার বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরদিন বৃষ্টিতে ভিজবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। তবে কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কুয়াশার দাপট বজায় থাকবে। তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। পরিবর্তে সোমবার থেকে বাড়তে পারে।

সকালের দিকে কুয়াশা আর বেলা বাড়তেই মেঘলা আকাশ। এই হল বুধবার সকালের আবহাওয়া। মঙ্গলবারের তুলনায় বুধবার তাপমাত্রা অনেকটাই বেড়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস বুধবারের পাশাপাশি বৃহস্পতিবারেও অধিকাংশ জেলায় বৃষ্টি হবে। বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় এবং ঝাড়খণ্ডে তৈরি ঘূর্ণাবর্তের কারণে এই পরিস্থিতি। আপাতত শীত আগের জায়গায় ফিরবে না বলেই মনে করছেন আবহবিদরা।

চলতি মৌসুমের শীতের মাঝে বৃষ্টিতে ভেসেছে বঙ্গ | বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে বঙ্গে শীতের আমেজ ফিরতে খুশি বঙ্গবাসী | আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ স্বাভাবিকের থেকে 3 ডিগ্রী বেশি | কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস | বাতাসে আদ্রতার পরিমাণ 92 শতাংশ |