April 12, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

রাজ্যের রেশন ব্যবস্থা নিয়ে নাড্ডা কে নালিশ রাহুল সিনহার

হ্যান্ড স্যানিটাউজার, মাস্ক পর্যাপ্ত পরিমানে পৌঁছচ্ছে না রাজ্যের প্রতিটি কোনায়। এর আগেও একাধিকবার এবিষয়ে নালিশ জানিয়েছেন রাহুল সিনহা। আর এবার পশ্চিমবঙ্গের রেশন ব্যবস্হা নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে নালিশ কেন্দ্রীয় সম্পাদকের।
রেশন নিয়ে রাজ্যের শাসক দল ডিলারদের ওপর চাপসৃষ্টি করছে বলে অভিযোগ রাহুল সিনহার. অনেক রেশন ডিলারকে ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ।
রেশন ডিলারদের অ্যাসোসিয়েশন খাদ্য মন্ত্রীকে একটি অভিযোগ পত্র পাঠিয়েছেন। সেই অভিযোগের কপিও জেপি নাড্ডার কাছে পাঠালেন রাহুল। অবিলম্বে এবিষয়ে ব্যবস্থা নিতেও অনুরোধ করেছেন তিনি।