February 13, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

যাদবপুর বিশ্ববিদ্যালয় বসানো হবে সিসিটিভি

বৃহস্পতিবার বিকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ জানিয়েছেন, শুক্রবার থেকে সিসিটিভি বসবে যাদবপুর বিশ্ববিদ্যালয় | যদিও দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয় তরফে কোন ওয়ার্ক অর্ডার দেওয়া হয়নি | ফলে শুরু হয়নি সিসিটিভি লাগানোর কাজ |

অবশেষে বিকালে ওয়ার্ক অর্ডার ইস্যু করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ | সেই মতো আজ থেকে তিন সপ্তাহের মধ্যে সিসিটিভি লাগানোর কাজ শেষ করবে যাদবপুর বিশ্ববিদ্যালয় | প্রসঙ্গত, র‍্যাগিং থামাতে এবার রাজ্যপালের দাওয়াই ইসরোর প্রযুক্তি | রাজ্যপাল সিভি আনন্দ বোসের পরামর্শ অনুযায়ী ইসরো প্রযুক্তির সিসিটিভি বসানো হবে যাদবপুর বিশ্ববিদ্যালয় | এ বিষয়ে রাজ্যপাল কে সাহায্যের আশ্বাস দিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা | গতকাল ইসরো চেয়ারম্যান এস সোমনাথের সঙ্গে কথা হতে রাজ্য পালের | এই বিষয়টি ফলপ্রসূ করতে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ কে |