February 10, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

যাত্রাদলের নায়িকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল নায়কের বিরুদ্ধে

যাত্রার নায়িকাকে কুপ্রস্তাব, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার নায়ক। ঘটনাটি ঘটেছে, রবিবার। অভিযুক্তের নাম নবীন কুমার শীল। সূত্রের খবর, এদিন যাত্রা করে কলকাতা ফেরার পথে নায়ক-নায়িকা সহ যাত্রাপার্টির লোকজন বিশ্রাম নেওয়ার জন্য ওঠে এগরার একটি বেসরকারি হোটেলে। অভিযোগ, মাঝরাতে নায়িকাকে কুপ্রস্তাব দেয় নায়ক নবীন কুমার। তাঁর প্রস্তাবে রাজি না হলে নায়িকাকে মারধর সহ শ্লীলতাহানি করা হয়। ওই নায়িকা ঘটনাটির বিরুদ্ধে পূর্ব মেদিনীপুরের এগরা থানাতে অভিযোগ দায়ের করে। পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত নায়ককে গ্রেফতার করে। অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে পাঠানো হয়েছে বলে খবর।