February 16, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

মেট্রোর এসি রেক থেকে ধোঁয়া, ঘটনায় আতঙ্ক চাঁদনি চক স্টেশনে

মেট্রোর এসি রেক থেকে ধোঁয়া বের হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়ায় চাঁদনি চক স্টেশনে। কোনও বড়সড় দুর্ঘটনা না ঘটলেও কিছুক্ষণের জন্য ব্যাহত হয় পরিষেবা। সূত্রের খবর, শনিবার বেলা ১ টা নাগাদ কবি সুভাষ থেকে যাত্রা শুরু করেছিল দমদম গামী একটি মেট্রো। দেড়টা নাগাদ সেটি চাঁদনি চক স্টেশনে ঢোকার আগের মুহূর্তে একটি রেক থেকে ধোঁয়া বের হতে দেখেন যাত্রীরা।

স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সকলের মধ্যে। এই পরিস্থিতিতে মেট্রোটি চাঁদনি চকে ঢুকতেই যাত্রীরা তড়িঘড়ি নামতে শুরু করেন। যাত্রীরাই ফাঁকা করে দেয় রেক। কর্তৃপক্ষের কাছে খবর পৌঁছতেই গোটা মেট্রোটি ফাঁকা করে দেওয়া হয় এবং যাত্রীদের গন্তব্যে পাঠানো হয় অন্য মেট্রোয়। কিন্তু কী থেকে এই ধোঁয়া? প্রাথমিক তদন্তে অনুমান, শর্টসার্কিট থেকেই এই ঘটনা। যদিও এ বিষয়ে এখনও নিশ্চিত নয় মেট্রো কর্তৃপক্ষ।