February 13, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

মৃত কেবিল কর্মীর পাশে দাঁড়ালো পুলিশ প্রশাসন ও তৃণমূল নেতৃত্ব


নিজেস্ব প্রতিনিধি, মৃত কেবিল কর্মীর পরিবারের পাশে দাঁড়ালেন পুলিশ প্রশাসন। উল্লেখ্য, গত শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের রায়পাড়া এলাকার বাসিন্দা পবিত্র অধিকারী কেবিল তার লাগানোর কাজ করতে গিয়ে মারা যান। ওই যুবকের বয়স ২৮ বছর। পেশায় তিনি কেবিল লাইনের কাজ করতেন। কেবিল লাইনের তার টাঙ্গানোর কাজ করার সময়, হঠাৎ দূর্ঘটনাবশত বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা যান ওই যুবক।
সোমবার, মৃত ওই কেবিল কর্মীর বাড়িতে গিয়ে আর্থিক সাহায্য তুলে দিলেন বংশীহারী থানার পুলিশ প্রশাসন এবং এলাকার তৃণমূল নেতৃত্বরা। সাহায্য পেয়ে পুলিশ প্রশাসন ও তৃণমূল নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছে মৃত কেবিল কর্মীর পরিবারের মানুষজন।