March 30, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

মাঘের শীতেও বৃষ্টি বঙ্গে

সকালের দিকে কুয়াশা আর বেলা বাড়তেই মেঘলা আকাশ। এই হল বুধবার সকালের আবহাওয়া। মঙ্গলবারের তুলনায় বুধবার তাপমাত্রা অনেকটাই বেড়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস বুধবারের পাশাপাশি বৃহস্পতিবারেও অধিকাংশ জেলায় বৃষ্টি হবে। বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় এবং ঝাড়খণ্ডে তৈরি ঘূর্ণাবর্তের কারণে এই পরিস্থিতি। আপাতত শীত আগের জায়গায় ফিরবে না বলেই মনে করছেন আবহবিদরা।

শনিবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা। তবে বৃষ্টির প্রভাবে তাপমাত্রা খুব একটা কমবে না। কলকাতায় রাতের দিকে সামান্য বৃষ্টি হতে পারে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি। মঙ্গলবার একধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি বেড়ে দাঁড়াল ১৬ ডিগ্রি সেন্টিগ্রেডে। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৩২ থেকে ৯২ শতাংশ।

চলতি মৌসুমের শীতের মাঝে বৃষ্টিতে ভেসেছে বঙ্গ | বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে বঙ্গে শীতের আমেজ ফিরতে খুশি বঙ্গবাসী | আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ স্বাভাবিকের থেকে 3 ডিগ্রী বেশি | কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস | বাতাসে আদ্রতার পরিমাণ 92 শতাংশ |