March 27, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

ভোর ও রাতে জেলায় জেলায় অনুভূত হচ্ছে শীতের আমেজ

ফেব্রুয়ারি প্রায় শেষ। তবে এখনও ভোর ও রাতে জেলায় জেলায় অনুভূত হচ্ছে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত আংশিক মেঘলা থাকবে আকাশ।‌ তবে বুধবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা ক্রমশ বাড়বে। আগামী শনিবার পর্যন্ত রাজ্যে শুষ্ক আবহাওয়া থাকবে। রাতের তাপমাত্রা পেরতে পারে ২০ ডিগ্রি।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 21.6 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ স্বাভাবিকের থেকে 3 ডিগ্রী বেশি | কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস | বাতাসে আদ্রতার পরিমাণ 92 শতাংশ |