February 14, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

ভেন্টিলেশনেই রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি, তাঁর স্বাস্থ্য স্থিতিশীল

ভেন্টিলেশনেই রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি। সোমবার সকালে দিল্লির সেনা হাসপাতাল কর্তৃপক্ষ মেডিক্যাল বুলেটিনে জানিয়েছেন, তাঁর স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ মাপকাঠিগুলি স্থিতিশীল।

গত রবিবার রাতে বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পান ৮৪ বছর বয়সের প্রণববাবু। তাঁকে ভর্তি করা হয় দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে। তাঁর মাথায় রক্ত জমাট বেঁধে যায়। চিকিৎসকরা অস্ত্রোপচার করে সেই জমাট বাঁধা রক্ত বের করেন। কিন্তু সমস্যা দেখা দেয়, অস্ত্রোপচারের জায়গায় রক্তক্ষরণ শুরু হওয়ায়। সেই রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়। তার পর থেকেই তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।