February 14, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

ব্রাউন সুগার সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করলো মোথাবাড়ি থানার পুলিশ

মালদা, ফের ব্রাউন সুগার সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করলো মোথাবাড়ি থানার পুলিশ । মঙ্গলবার গভীর রাতে পটলডাঙ্গা এলাকার পেট্রোল পাম্প মোড়ে গোপনসূত্রে অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৬০০ গ্রাম ব্রাউন সুগার । যার আনুমানিক মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ,ধৃতের নাম ইন্দ্রজিত মণ্ডল(২৭)। তার বাড়ি কালিয়াচক থানার গঙ্গানারায়নপুর এলাকায়। ধৃতের কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ ৬০০ গ্রাম ব্রাউন সুগার। প্লাস্টিকের প্যাকেটে ওই ব্রাউজারটি মজুদ করে বাইরে কোথাও পাচার করার পরিকল্পনা করেছিল ওই মাদক কারবারি।

পুলিশ জানিয়েছে,  ধৃত ওই মাদক কারবারি এই ব্রাউন সুগার গুলি কোথা থেকে সংগ্রহ করেছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্যে ছিল তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।  বুধবার ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য মালদা জেলা আদালতে আবেদন জানিয়েছে মোথাবাড়ি থানার পুলিশ।