February 13, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

বেতন সংক্রান্ত চুক্তির দাবিতে বিক্ষোভ হলদিয়ার পেট্রোরসায়ন কারখানা শ্রমিকদের

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার একটি পেট্রোরসায়ন দ্রব্য তৈরি কারখানা শ্রমিকরা নানা দাবি নিয়ে যে অবরোধ করে বিক্ষোভ। যার ফলে হলদিয়ার আইবিএল ধানসারি পেট্রোকেমিক্যাল কারখানায় কার্যত বন্ধের চেহারা নিয়েছে। শ্রমিকদের অভিযোগ গত তিন বছর ধরে বেতন সংক্রান্ত চুক্তি হবার পরও তারা সঠিক পয়সা হাতে পাচ্ছে না কর্মরত শ্রমিকরা পাশাপাশি কারখানার কর্তৃপক্ষ তাদের বেতন সংক্রান্ত নতুন চুক্তি ও করছেনা। নানা রকমের দাবি নিয়ে কারখানার গেট অবরোধ করে তারা বিক্ষোবের সামিল কারখানার শ্রমিকরা। ম্যানেজমেন্টের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও ইউনিয়নের কর্তৃপক্ষের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও এভাবে স্লোগান করে তারা বিক্ষোভ দেখায়।কারখানার অস্থায়ী প্রায় ৭০০ অধিক শ্রমিক তারা আন্দোলনরত। কারখানার ম্যানেজমেন্ট পক্ষের কারখানার ভেতরে ঢোকার চেষ্টা করলে বাধার মুখে পড়ে।