February 14, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করলেন পরিমনি

কিছুদিন আগে রাজের সঙ্গে বিদ্যা সিনহা মিমের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ার সরব হয়েছিলেন পরীমনি | এবার সেই দাবি উড়িয়ে দিয়েছিলেন মিম | অবশেষে 31 ডিসেম্বর বিচ্ছেদের কথা ঘোষণা করে দিলেন পরিমনি | রাত ১২ঃ১০ নাগাদ সোশ্যাল মিডিয়ায় পরীমনি লেখেন, “হ্যাপি থার্টিফাস্ট এভরি ওয়ান | আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিলাম | এবং নিজেকে মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে | জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছু নেই” |

রাজের আচার-আচরণের সঙ্গে সমস্যা হয়েছিল পরীমনির | তাই এই বিচ্ছেদের সিদ্ধান্ত | পাশাপাশি শিগগিরই বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে পরীমনির তরফ থেকে | তবে এ বিষয়ে এখনো মুখ খোলেননি সরিফুল রাজ |