February 13, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

বিধানসভা ভোট কে পাখির চোখ করে দেওয়াল লিখন কর্মসূচি বিজেপির

আসন্ন বিধানসভা ভোট কে পাখির চোখ করে দেয়াল লিখনের কর্মসূচি শান্তিপুর বিজেপির। শুক্রবার শান্তিপুর শহরের বিভিন্ন এলাকার দেওয়ালে দেওয়ালে দেওয়াল লিখনের কর্মসূচি পালন করল শান্তিপুর বিজেপি। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তিপুর টাউন ওয়ান বিজেপির সভাপতি বিপ্লব কর সহ শান্তিপুর বিজেপির বেশ কয়েকটি মন্ডল সভাপতি। এছাড়া উপস্থিত ছিলেন শান্তিপুর বিজেপির একাধিক বিজেপি কর্মী সমর্থকরা। এ বিষয়ে শান্তিপুর টাউন ওয়ান বিজেপির সভাপতি বিপ্লব কর জানান, সামনেই আসন্ন বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে শান্তিপুরের বিজেপি কর্মীদের দায়িত্ব ততই বেড়ে যাচ্ছে। এর আগেই শান্তিপুরের বিভিন্ন জায়গার পাশাপাশি শান্তিপুর শহরের বেশ কয়েকটি এলাকায় দেয়াল দখলের কর্মসূচি করা হয়েছিল। আজ থেকে সেই দেওয়াল গুলিতে দেয়াল লিখন এর মধ্য দিয়ে আসন্ন বিধানসভা ভোটের লড়াইয়ের প্রথম পাঠ শুরু হলো। আমাদের আগামী দিনে দলের নির্দেশ অনুযায়ী অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে পাশাপাশি দেয়াল লিখনের কর্মসূচিও আমাদের বিরাট দায়িত্বপূর্ণ একটি কর্মসূচি।