February 16, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

বাড়তে শুরু করবে তাপমাএা, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর

ফের তাপমাএা বাড়ার সম্ভবনার কথা জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। বুধবার পর্যন্ত শীতের আমেজ থাকলেও এবার বাড়তে শুরু করবে তাপমাএা। হাওয়া অফিস সূএের খবর, সপ্তাহের শেষে অন্তত ৪ ডিগ্রি বাড়তে পারে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ৪ ডিগ্রি কম। সকালের আকাশে সামান্য কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিস্কার হয়ে যায়। পশ্চিমী ঝঞ্ঝার জেরে আজও তুষারপাত হয়েছে কাশ্মীরে। জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশ বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে। সূএের খবর, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েক দিনে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।