February 13, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

বালুরঘাটে পথ দুর্ঘটনায় মৃত্যু এক গৃহবধুর

বালুরঘাটে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক গৃহবধুর। শুক্রবার দুর্ঘটনাটি ঘটে বালুরঘাট থানার মনিপুর এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে। ছেলের মোটরবাইক থেকে ছিটকে পড়ে গিয়ে মৃত্যু হয় গৃহবধূ কাবেরী দত্তের(৪৫) ।
পরিবার সূত্রে জানাগেছে, বালুরঘাট বঙ্গি এলাকার বাসিন্দা কাবেরী দত্ত ছেলের মোটর বাইকে করে পতিরাম যাচ্ছিলেন মেয়ের বাড়ির উদ্দেশ্যে। শুক্রবার দুপুরে মনিপুর বাসস্ট্যান্ড এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে হঠাৎ মহিলা বাইক থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। সাথে সাথে মহিলাকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। ঘটনায় শোকের ছায়া পরিবারে।