জি-টোয়েন্টি সম্মেলনে যোগ দিতে দিল্লিতে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক | এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন তিনি | দুই দেশের বাণিজ্যের উন্নতি নিয়ে এদিন আলোচনা হয় বলে জানা গিয়েছে |
প্রসঙ্গত, এদিন বৈঠকের পর নরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার এক্স হ্যান্ডেল এ লেখেন, “ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে বৈঠক হলো | কিভাবে দুই দেশের মধ্যে বাণিজ্য উন্নতি করা যায় ও বিনিয়োগ বাড়ানো যায় তা নিয়ে আলোচনা হল” |
অন্যদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক টুইটারে লেখেন, “দুই দেশ লক্ষ্য একটাই | সেই লক্ষ্য আমাদের দু’দেশের শিকড়ের মধ্যে রয়েছে | আমাদের দেশের মানুষ এবং অবশ্যই ক্রিকেট” |

More Stories
জিওর নয়া ঘোষনা
নারী দিবসে শুভেচ্ছা জানাল নীতা আম্বানি
রিলায়েন্স ফাজারের সাথে চকোলেট অংশীদারিত্ব: ভারতে প্রিমিয়াম ব্র্যান্ড লঞ্চ