February 13, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

বাগদায় গুরুচাঁদ ঠাকুরের মূর্তি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী


: বাগদা থানার হেলেঞ্চা ত্রিকোণ পার্কে গুরুচাঁদ ঠাকুরের মূর্তি উদ্বোধন হলো। সোমবার বিকেলে নবান্ন থেকে বৈদ্যুতিক যন্ত্রের মাধ্যমে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাগদা পঞ্চায়েত সমিতির পূর্ত দপ্তরের আর্থিক অনুকূলে এই মূর্তি বসানো হলো।
বাগদা পঞ্চায়েত সমিতির সহসভাপতি তরুণ ঘোষ বলেন” মতুয়াদের দীর্ঘদিনের দাবি মেনে মুখ্যমন্ত্রী গুরুচাঁদ ঠাকুরের মূর্তি উন্মোচন করলেন ।গুরুচাঁদ ঠাকুরের মূর্তি হওয়ায় খুশি মতুয়ারা। বাগদা মতুয়া মহাসঙ্ঘের সম্পাদক বিকাশ বিশ্বাস বলেন, মুখ্যমন্ত্রী বরাবর মতুয়াদের পাশেই আছেন।