February 10, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

বাংলার ভোটে গড়হাজির প্রসেনজিৎ

দেড় মাসব্যাপী লোকসভা নির্বাচনের অন্তিমদফায় গণতন্ত্রের উৎসবে শামিল সিংহভাগ টলিউড তারকারাই। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে বাংলা সিনে ইন্ডাস্ট্রির সেলেবরা ভিড় জমিয়েছেন নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে। দেব-রুক্মিণী, আবির চট্টোপাধ্যায়, নুসরত জাহান, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৌরভ-দর্শনা থেকে গৌরব-রিধিমাদের বুথে লাইন দিয়ে ভোট দিতে দেখা গিয়েছে। নবীন প্রজন্মও ততোঝিক উৎসাহ নিয়ে পরিবর্তনের আশায় নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। সকালে শাশুড়িকে হারিয়ে দুপুরেই ভোট দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। এমনকী স্ত্রী মোহনার সঙ্গে ভোটচিহ্ন নিয়ে হাসিমুখে বুথের বাইরে ছবি তুলেছেন সুপারস্টার জিৎও। কিন্তু খোদ ইন্ডাস্ট্রিই কিনা অনুপস্থিত গণতন্ত্রের উৎসবে! পয়লা জুন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের গড়হাজিরা কিন্তু আলাদা করে নজর কাড়ল। এদিকে ‘টলি ক্যুইন’ বর্তমানে মার্কিন মুলুকে। সেই জন্য ভোট দেওয়া আর হল না তাঁরও।

সকালে সেখান থেকে অপারশক্তি খুরানার সঙ্গে ছবিও শেয়ার করেছেন ‘ইন্ডাস্ট্রি’। ওদিকে ঋতুপর্ণা সেনগুপ্তও মার্কিন মুলুকে রয়েছেন ব্যক্তিগত কাজে। এদিকে জানা গিয়েছে, শাশ্বত চট্টোপাধ্যায়ও বর্তমানে শুটিংয়ের কাজে বাংলার বাইরে ব্যস্ত। তাই ভোট দিতে আসতে পারেননি।