February 11, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

বাংলায় এখন ভরপুর শীতের আমেজ

বাংলায় এখন ভরপুর শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বিহার, ঝাড়খণ্ড থেকে অবাধে ঢুকছে বাতাস। তার হিমেল ছোঁয়ায় রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হু-হু করে নামছে তাপমাত্রা । হাওয়া অফিসের তরফে এও জানান হয়েছে, উত্তর পশ্চিম ভারতের শীতল হাওয়ার প্রবেশ পথ বাধামুক্ত ।

কলকাতা সহ বিভিন্ন জেলায় শীতের ব্যাটিং একই থাকবে বলে জানা গিয়েছে | আগামী কয়েক দিন এরকমই থাকবে আবহাওয়া | আগামী ৪৮ ঘন্টায় পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে |

আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 17 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 91 শতাংশ |