February 15, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

ফাঁকা রাস্তায় দখল করে নিল দুটি বড় আকারের সাপ

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: বর্তমানে লক ডাউন এর জেরে শুনশান রাস্তা ঘাট। এবার ফাঁকা রাস্তায় দখল করল সাপ। আর এই ২টি সাপের খেলা দেখতে ভিড় সাধারণ মানুষের। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার শান্তিপুর গ্রামের রাস্তা উপরে দুটি সাপ খেলা করে। সরকার যেখানে এক জায়গায় জমায়েত না থাকার অনুরোধ জানায়। আর সাধারন মানুষ সেই খেলা দেখতে রাস্তার দু’ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড় করে দেখছে। কে শুনে কার কথা। দিন দিন করোনা সংখ্যা বাড়ছে তবুও সাধারণ মানুষ বাইরে বের হচ্ছে কারণ ছাড়াই। এই করোনা ভাইরাস নির্মূল করতে একমাত্র উপায়, ঘর বন্দী থাকা। নিজে সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন। এটা নির্দেশ দিয়েছে বর্তমান রাজ্য প্রশাসন থেকে শুরু করে রাজ্য স্বাস্থ্য দপ্তর। ফলে ফাঁকা রাস্তায় দখল করে নিল দুটি বড় আকারের সাপ।