February 14, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

প্রাথমিক টেটের ফল প্রকাশের পর সাংবাদিকদের মুখোমুখি ব্রাত্য বসু

প্রাথমিক টেটের ফল প্রকাশের মাত্র কয়েক ঘণ্টা পরই সাংবাদিকদের মুখোমুখি হলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু | তিনি জানান, “এবারের টেটের ওএমআর শিট পর্ষদের পাশাপাশি পরীক্ষার্থীর কাছেও রয়েছে | ওই ওএমআর শিট কেউ যদি দালালকে দেয় তবে তার দায় পর্ষদের নয়” |

প্রসঙ্গত এদিন হুগলি তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের বাড়ি থেকে ওএমআর শিট উদ্ধারে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । তবে দুর্নীতির দায়ের শিক্ষামন্ত্রী এড়াতে পারেন না বলে পাল্টা দাবি বিরোধীদের |