February 11, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

পৌষেই উধাও শীত

পৌষেই উধাও শীত। সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ থাকবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশ ও সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার সঙ্গেই আবার আরব সাগরে নিম্নচাপ এবং বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে। তার প্রভাবে বছরের শুরুতেই তুষারপাতের সম্ভাবনা। বড়দিনের মতো এবার কলকাতা-সহ গোটা রাজ্যে ‘উষ্ণ’ বর্ষবরণ।

বছরের শেষ দিনে দেখা মেলেনি শীতের। ফলে স্বাভাবিকভাবেই মন খারাপ ছিল শীতবিলাসীদের। সকাল ও সন্ধ্যায় অনুভূত হবে হালকা শীতের আমেজ। তাপমাত্রার পারদ এক ধাক্কায় বাড়তে পারে অনেকটা। জানা গিয়েছে, দার্জিলিংয়ের পার্বত্য এলাকা ছাড়া রাজ্যের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। প্রভাব থাকবে পূবালী হাওয়ার।

চলতি মৌসুমের শীতের মাঝে বৃষ্টিতে ভেসেছে বঙ্গ | বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে বঙ্গে শীতের আমেজ ফিরতে খুশি বঙ্গবাসী | আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ স্বাভাবিকের থেকে 3 ডিগ্রী কম | কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস | বাতাসে আদ্রতার পরিমাণ 92 শতাংশ |