March 27, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

পেয়ারার লোভ দেখিয়ে এক শিশুকে ধর্ষণের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে

মালদাঃ- মোথাবাড়ি থানার অন্তর্গত বাবলা কমলপুর এলাকায়, পেয়ারার লোভ দেখিয়ে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছিল এক ব্যক্তির বিরুদ্ধে।

জানা গেছে মহরমের দিন সবাই লাঠিখেলা দেখতে ব্যস্ত ছিলেন। ওই সময় বাড়ি ফাঁকা পেয়ে অভিযুক্ত ওই শিশুটিকে পেয়ারার লোভ দেখিয়ে শিশুটিকে পাশের এক বাড়িতে ভাঙ্গা ঘরে নিয়ে যায়। তারপর শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ।

এ নিয়ে শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

কিন্তু ধর্ষণের পর থেকে অভিযুক্ত নাকি পলাতক অবস্থায় থাকে। ৭২ ঘণ্টা কাটতে না কাটতে মোথাবাড়ি থানার পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করে, মেন অভিযুক্তকে গ্রেফতার করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে আজ মালদা জেলা আদালতে পেশ করেছে।