সূচি ঘোষণা হচ্ছে না আজ। পিছিয়ে দেওয়া হল মাধ্যমিক-উচ্চমাধ্যমিক সূচি ঘোষণা। আজ দুপুরে সাংবাদিক বৈঠক করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণার কথা ছিল। করোনা আবহে গতকালই CBSE ও ISE পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরই মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের পরীক্ষাসূচি ঘোষণা পিছিয়ে দেওয়া হল, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি বাতিল হতে পারে পরীক্ষা? উঠছে প্রশ্ন।
অতিমারী পরিস্থিতিতে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা করা হবে কিনা, সে নিয়ে সিদ্ধান্ত নিতে বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে রাজ্য সরকার। ৭২ ঘণ্টার মধ্যে কমিটি সিদ্ধান্ত নেবে। পরীক্ষা না হলে কীভাবে পড়ুয়াদের মূল্যায়ণ করা হবে, তা ঠিক করতে পারে কমিটি।

More Stories
ভারতের প্রবৃদ্ধির যাত্রায় নয়া বিনিয়োগ
স্মার্ট বাজার নিয়ে এলো গ্রাহকদের জন্য বিশেষ অফার
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ FY26-এর তৃতীয় প্রান্তিকের ফলাফল