February 11, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

পার্থ চট্টোপাধ্যায় কে জেরা করে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

এসএসসি দুর্নীতি কাণ্ডে ম্যারাথন জেরার পর গ্রেপ্তার হয়েছিলেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় | বর্তমানে তিনি সিবিআই হেফাজতে রয়েছেন | এবার সিবিআইয়ের জেরায় পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ফাইলের সই করার ব্যাপারে তিনি নির্ভর করেছিলেন আমলা- আধিকারিকদের উপর | ডিপার্টমেন্ট থেকে ফাইল আসতো তিনি শুধু সই করতেন | তার ক্ষমতা খুবই সীমিত ছিল |

তবে প্রশ্ন হচ্ছে, কাদের উপর আঙুল তুললেন পার্থ চট্টোপাধ্যায়? অন্যদিকে অর্পিতা জানিয়েছেন, তার বাড়ি থেকে পাওয়া টাকার ব্যাপারে কিছুই নাকি জানতেন না তিনি | প্রসঙ্গত গত 23 জুলাই গ্রেফতার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় কে | ওই দিনের সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়কে | এখনো পর্যন্ত চলছে তাদের জিজ্ঞাসাবাদ |