February 14, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

নিঃশব্দে চলে গেলেন বলিউডের অন্যতম অভিনেতা সুশান্ত সিং রাজপুত

চলতি বছরের এপ্রিল মাসের শেষের দিকে বলিউডের দুই তারকার প্রয়ান ঘটেছে। এরপরে রবিবার নিঃশব্দে চলে গেলেন বলিউডের অন্যতম অভিনেতা সুশান্ত সিং রাজপুত। মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে পুলিশ উদ্ধার করে তার ঝুলন্ত দেহ। তবে কি কারণে তার এই আত্মহত্যা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

প্রাথমিক তদন্তের পর তার ঘর থেকে পাওয়া গিয়েছে অভিনেতার মেডিকেল রিপোর্ট, তা থেকে স্পষ্ট বেশ কয়েকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন অভিনেতা। ২০১৩ সালে ‘কাই পো ছে’ ছবি থেকেই বলিউডের পর্দায় পা রাখেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত| এর পর তিনি দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট ছবি | সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবরে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহ একাধিক রাজনৈতিক নেতৃত্বরা|