February 15, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে মারল গ্রামবাসীরা

নাবালিকা মেয়েকে ধর্ষণ করার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে মারল গ্রামবাসীরা। মৃতের নাম ৫৫ বছর বয়সী সঞ্জয় চক্রবর্তী। পেশায় তিনি কৃষক। বালুরঘাট ব্লকের ডাকরা কলোনী এলাকার বাসিন্দা তিনি। গ্রামবাসীদের অভিযোগ, শনিবার রাত্রে এলাকার এক নাবালিকা কে অভিযুক্তের বাড়িতে ডেকে নিয়ে যৌন নির্যাতন করে। এবং ধর্ষনের চেষ্টা করে বলেও অভিযোগ। এরপর গ্রামের কিছু যুবক অভিযুক্ত কে ধরে ফেলে এবং বেধরক মারধর করে। এর ফলে অভিযুক্ত ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানা যায়। রবিবার সকালে বিষয়টি নজরে আসতে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানা বিশাল পুলিশবাহিনী। গোটা ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।