February 14, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

ধোঁয়া দিয়ে স্যানিটাইজার করার ফলে হূদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু রোগীর, অভিযোগ পরিবারের

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- গত বৃহস্পতিবার হার্টের সমস্যা নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের একটি বেসর কারি নার্সিংহোমে ভর্তি হয়েছিল ৭২ বছরের পুষ্প গুছাইত নামে এক মহিলা। পরিবারের অভিযোগ রুমে থাকা অবস্থাতেই সেই রুমে ধোঁয়া দিয়ে স্যানিটাইজার করা হয় যার ফলে রোগীর শ্বাসকষ্ট হয়ে হৃদ রোগে আক্রান্ত হয়ে গিয়ে মারা যায় বলে অভিযোগ, যদিও নার্সিংহোমের দাবি হার্ট অ্যাটাকে মারা গিয়েছে রোগী। তবে নার্সিংহোম কর্তৃপক্ষ স্বীকার করে নিয়েছেন যে রুমে থাকা অবস্থাতেই ধোঁকা দিয়ে স্যানিটাইজার করা হয়েছিল। ক্ষোভে ফেটে পড়েছেন রোগীর পরিবারের লোকজন। দোষীদের শাস্তির দাবি করছেন তারা। এলাকায় চাঞ্চল্য।