February 10, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

দেড় মাসের শিশুকন্যার রহস্যমৃত্যুতে চাঞ্চল্য মালবাজারে

দেড় মাসের শিশুকন্যার রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়ায় মালবাজার শহরের তেরো নম্বর ওয়ার্ডের ডাক বাংলো পাড়ায়।
সূত্রের খবর, গতকাল বিকেলে ডামডিমে যান সেনাকর্মী প্রকাশ ছেত্রী। সেসময় বাড়িতে ছিলেন স্ত্রী ও শিশুকন্যা। রাতের
দিকে বাচ্চাকে শুইয়ে ছাদে যান স্ত্রী। ফিরে এসে তিনি দেখেন বিছানা ফাঁকা। তন্য তন্য করে শুরু হয় খোঁজ। পরে বাড়ির
পিছনের আঢাকা একটি কুয়ো থেকে বাচ্চার দেহ মেলে। এরপর ঘটনাস্থলে পৌছায় পুলিশ। তবে এই ঘটনার পিছনে কোন
ব্যক্তি গত আক্রোশের কারন আছে কি না তার তদন্ত শুরু করেছে পুলিশ।