February 13, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

দেশে মোট আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ৭৫ লক্ষ্যের গন্ডি

          করোনা সংক্রমন ক্রমশ জোরালো হচ্ছে ভারতে ।  তবে দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও সার্বিকভাবে মোট আক্রান্তের সংখ্যা ৭৫ লক্ষ্যের গন্ডি পেরিয়ে গিয়েছে ।  সোমবার সকালে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে মোট করোনা আক্রান্ত হয়েছে ৫৫ হাজার ৭২২ জন। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ লক্ষ ৫০ হাজার ২৭৩ জনে । পাশাপাশি গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৭৯ জনের । এ পর্যন্ত দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ১৪ হাজার ৬১০ জনে । তবে স্বস্তির খবর, দেশে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬ লাখ ৬৩ হাজার ৬০৮ জন।