February 13, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

দুর্গাপূজার নবমীতে দুঃস্থদের হাতে বস্ত্র বিতরণ করলো বালুরঘাট উত্তমাশা ক্লাব

দুর্গাপূজার নবমীতে দুঃস্থদের হাতে বস্ত্র বিতরণ করলো বালুরঘাট উত্তমাশা ক্লাব। রবিবার বালুরঘাট উত্তমাশা ক্লাবের পরিচালনায় রাম দুলাল সিংহ রায় ও সৌম্যজ্যোতি সিংহ রায়ের স্মৃতির উদ্দেশ্যে বস্ত্রদান অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার, বিশিষ্ট আইনজীবী নীলাঞ্জনা রায় সহ উত্তমাশা
ক্লাবের সদস্যগণ। এদিন শতাধিক দুঃস্থদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রলয় ঘোষ জানান, দুস্থদের হাতে এই সামান্য বস্ত্র তুলে দিয়ে তারা নিজেরাই গর্বিত ও আনন্দিত।
পাশাপাশি সাংসদ সুকান্ত মজুমদার জানান, মাতৃ আরধনা মানে দেশের আরাধনা আর দেশকে ভালোবাসতে গেলে দেশের মানুষকে ভালবাসতে হবে।উত্তমাশা ক্লাব মানুষের পাশে দাঁড়িয়ে বস্ত্র দান করায় সাধুবাদ জানিয়েছেন তিনি।