February 13, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

দুবরাজপুরে নির্বাচনী প্রচারে বাম প্রার্থী বিজয় বাগদী

নির্বাচনের ময়দানে যখন সমস্ত দল নেমে পড়েছে, তখন পিছিয়ে নেই বামফ্রণ্টও। তাই আসন্ন বিধানসভা নির্বাচনে বীরভূম জেলার দুবরাজপুর কেন্দ্রে গনতান্ত্রিক ও ধর্ম নিরপেক্ষ শক্তির সংযুক্ত বামজোটের ফরওয়ার্ড ব্লক প্রার্থী বিজয় বাগদী আজ দুবরাজপুর শহরে কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে নামলেন। আজ দুবরাজপুর শহর সিপিআইএম পার্টি অফিস থেকে শুরু করে পুরো শহর পরিক্রমা করে। এদিন উপস্থিত ছিলেন সিপিআইএম এর জেলা কমিটির সদস্য সাধন ঘোষ, শীতল বাউরী সহ অন্যান্যরা। এদিন প্রার্থী বিজয় বাগদী বলেন, ১০০ শতাংশ জিতব এই আসনে। তিনি তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, জোচ্চর সরকার, এরা কাটমানি, তোলাবাজি ও সিণ্ডিকেটের সরকার। তাই লাল ফিরলে শান্তি ফিরবে, কর্ম সংস্থান হবে এবং দুর্নীতি বন্ধ হবে।