দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত এক চালক গুরুতর জখম আরও তিন জন। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে এশিয়ান হাইওয়ে-৪৮ এর উপড় গয়েরকাটা-ধুপগুড়ির মাঝে ডুডুয়া সেতু সংলগ্ন এলাকায়।
এদিন রাত আনুমানিক রাত ১টা নাগাদ প্রচন্ড বৃষ্টির মাঝে গয়েরকাটার দিক থেকে আসা একটি তেলবাহী ট্যাঙ্কার ও ধূপগুড়ির দিক থেকে আসা একটি সর্ষে তেল বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে লরিটি উল্টে নয়ানজুলিতে পরে যায়।
সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যায় ট্যাঙ্কারের চালক। গুরুতর আহত হয় তার সহকারী ও অন্যগাড়ির চালক ও সহকারী।
বিকট শব্দে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় প্রত্যেককে উদ্ধার করে নিয়ে যায় ধুপগুড়ি থানার পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা।সকাল হতেই ধূপগুড়ি থানার পুলিশের সামনেই দুর্ঘটনাগ্রস্ত সরষে তেলের লরি থেকে অবাধে চলল তেল লুট।

More Stories
ফের মেট্রোর ব্লু লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা
সাতসকালে কলকাতায় ভূমিকম্প
শীতের দিনে ঘুরে দেখুন কলকাতা