February 12, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

দক্ষিণ দিনাজপুর জেলার কুসকারিতে এক ব্যক্তিকে বুকে ছুরি মেরে হত্যা

দক্ষিণ দিনাজপুর জেলার বংশিহারি ব্লকের কুসকারি এলাকায় বচসার জেরে এক ব্যক্তিকে বুকের পাঁজরে ছুরি মেরে হত্যার চেষ্টা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। ছুরির আঘাতে গুরুতর আহত ব্যক্তির নাম নিরঞ্জন মহন্ত। বর্তমানে গুরুতর আহত ওই ব্যক্তি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনার পর থেকেই পলাতক ছিল মূল অভিযুক্ত। শুক্রবার গভীর রাতে ধুমসাদিঘি এলাকা থেকে মূল অভিযুক্ত মহিদুর রহমানকে গ্রেফতার করে বংশীহারী থানার পুলিশ। মহিদুর রহমানকে ৫ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলে পুলিশ। পাশাপাশি ঘটনার সাথে আর কেউ যুক্ত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে বংশীহারী থানার পুলিশ।