February 13, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

তমলুকে কচ্ছপ বিক্রির ঘটনায় গ্রেপ্তার 1

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- বেশ কিছু দিন যাবৎ লুকিয়ে কচ্ছপ বিক্রি করছিল পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের বড় বাজারের কিছু মাছ ব্যবসায়ী। মঙ্গলবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে তমলুক থানার পুলিশ লুকিয়ে রাখা কচ্ছপ গুলি কে উদ্ধার করে। যদিও তমলুক থানার পুলিশ যাওয়ার আগেই বেশ কিছু কচ্ছপ বিক্রি করে দেওয়া হয়েছে বলে অনুমান। তমলুক থানার পুলিশ ঘটনা স্থলে গেলে কচ্ছপ বিক্রেতা পালিয়ে যায়। উদ্ধার হওয়া কচ্ছপ গুলি কে তমলুক থানায় নিয়ে যাওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তমলুক থানার পুলিশ এক জনকে আটক করেছে। জানা যায় কচ্ছপ গুলির ওজন প্রায় তিন থেকে চার কিলো। পুলিশ অভিযান করলে কচ্ছপ বিক্রি করা বন্ধ থাকে। বেশ কিছু দিন পর থেকে আবার শুরু হয়ে যায় কচ্ছপ বিক্রি তমলুক শহরে।