February 13, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

ডেঙ্গি মোকাবিলায় নয়া সতর্কতা জারি

Aedes aegypti mosquito pernilongo with white spots and white background

গত বছর আছে ভয়াবহ আকার নিয়েছিল ডেঙ্গি | এবারে বর্ষার শুরুতেই ফের রাজ্যের ডেঙ্গি আক্রান্তের কথা শোনা যাচ্ছে | তবে এবার ডেঙ্গি ঠেকাতে প্লেটলেট ঘাটতি ঠেকাতে গাইড লাইন জারি করল স্বাস্থ্য দপ্তর । সেই গাইডলাইনে পাঠিয়ে দেওয়া হল ২৭ জেলা ও স্বাস্থ্য জেলার ৫৭ ব্লাড ব্যাংকে | এদিকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়লে প্লেটলেটের অকাল দেখা দেয় | কেন এমনটা হয়? যদি রোগীর শরীরে প্লেটলেট কাউন্ট কমে যায় সেক্ষেত্রে প্লেটলেট দেওয়ার দাবি উঠে পরিস্থিতি মোকাবিলা এবার গাইড লাইন জারি করলো স্বাস্থ্য ভবন |

স্বাস্থ্য ভবনের তরফ থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে,

‘রোগীর প্লেটলেট কাউন্ট ১০ হাজারের নীচে গেলে প্লেটলেট দেওয়া যাবে’ |

‘যেসব রোগীদের প্লেটলেট কাউন্ট ১০ থেকে ২০ হাজারের মধ্যে, সেক্ষেত্রে রক্তপাত না হলে প্লেটলেট দেওয়ার প্রয়োজন নেই’ |

‘কোন গ্রুপের প্লেটলেট প্রয়োজন, প্রেসক্রিপশনে উল্লেখ করতে হবে’ |