February 15, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

জেলাশাসকের উদ্যোগে বাড়ি বাড়ি পৌঁছে ন্যায্য মূল্যে আলু পিঁয়াজ বিক্রি করলেন মালদা আরএমসির কর্মীরা

দেশজুড়ে চলছে লকডাউন। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে আবেদন করা হয়েছে তারা যেন বাইরে না বেড়োন। কিন্তু তাতে নানা অসুবিধার সম্মুখিন হচ্ছেন সাধারণ মানুষ। তাঁদের সাহায্য করতে এবার নয়া পদক্ষেপ নিলেন মালদার জেলাশাসক। বৃহস্পতিবার সকালে মালদা শহরের, কৃষ্ণপল্লী, ঘোড়াপির এলাকাসহ বিভিন্ন পাড়ায় পাড়ায় ঘুরে আলু ও পেঁয়াজের প্যাকেট ন্যায্য মূল্যে বিক্রি করলেন আরএমসির কর্মীরা।

১৫ টাকা কেজি দরে আলু এবং ২০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করলেন তাঁরা। এদিন সকালে মাইকের মাধ্যমে সাধারণ মানুষের উদ্দেশ্যে তারা বলেন তারা ঘরের ভিতরেই থাকুন। যারা আলু এবং পেঁয়াজ কিনবেন তাদের কাছে পৌঁছে দেওয়া হবে সেগুলি। ঘোষণা মত কাজও করেন কর্মীরা। জেলাশাসকের এই অভিনব উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা।