February 13, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

জাতীয় সড়কের পাশে নয়নজুলি থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য

শান্তনু পান,পশ্চিম মেদিনীপুর:-জাতীয় সড়কের পাশে নয়নজুলি থেকে ডুবে থাকা অবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলার নারানগড় থানার পুলিশ। অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির দেহটি খড়গপুর ওড়িশা গামী 60 নম্বর জাতীয় সড়কের পাশে নারায়ণগড় এলাকাতে স্থানীয়রা দেখতে পান মঙ্গলবার দুপুরে। পরে খবর দেওয়া হয় নারায়ণগড় থানার পুলিশকে। স্থানীয়রা দেখতে পান ওই দেহটি যেখানে ডুবে রয়েছে সেখান থেকে সামনেই তার জুতোজোড়া খোলা রয়েছে। তার কিছুটা দূরেই পড়ে রয়েছে একটি বিষের শিশিও। তা দেখে স্থানীয়দের প্রাথমিক অনুমান বিষ খেয়ে হয়তো ওই ব্যক্তির আত্মহত্যা করে থাকতে পারে। পুলিশ দেহটি উদ্ধার করে অজ্ঞাত পরিচয় ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ, শুরু হয়েছে তদন্ত, অন্যদিকে সমগ্র ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়।