February 10, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ ঢুকছে অন্ধ্রপ্রদেশে

ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ ঢুকছে অন্ধ্রপ্রদেশে। তবে এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব আমাদের রাজ্যে পড়বে না। ফলে সেই অর্থে কোনও সতর্কবার্তা এ রাজ্যে নেই। আগামী ৫, ৬ ও ৭ ডিসেম্বরে দক্ষিণবঙ্গের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সিস্টেম যত এগোবে তত আমাদের রাজ্যে মেঘ ঢোকা শুরু হবে এবং যা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

আলিপুর আবহওয়া দপ্তর সূত্রে খবর, ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ বর্তমানে পণ্ডিচেরি থেকে ২২০ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এবং চেন্নাই থেকে ২২০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। নেল্লোর থেকে ৩৮০ কিলোমিটার দক্ষিণ পূর্ব এবং মছলিপত্তনম থেকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে ৪৫০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড়। শক্তি বাড়িয়ে মঙ্গলবার দুপুরে এই ঘূর্ণিঝড় দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানবে |

আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 20 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রী সেলসিয়াস |