February 12, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

কালিয়াচক খুন কাণ্ডে অভিযুক্তকে মালদা জেলা আদালতে পেশ করল পুলিশ

মালদা: কালিয়াচক খুন কাণ্ডে অভিযুক্ত মোহাম্মদ আসিফকে শুক্রবার মালদা জেলা আদালতে পেশ করল পুলিশ। এদিন তাকে মালদা জেলা আদালতের জজ কোর্টে তোলা হয়। এই বিষয়ে জেলা পিপি তীর্থ বোস জানান, এই মামলায় স্পেশাল পাবলিক প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে, তিনিও আজ উপস্থিত ছিলেন। আজ যেহেতু রেগুলার জজ সাহেব নেই তাই আগামী কুড়ি তারিখ মোহাম্মদ আসিফ কে আবারো আদালতে পেশ করা হবে। উল্লেখ্য কালিয়াচক থানার পুরাতন ১৬ মাইল এলাকায় নিজের বাবা-মা সহ চার জনকে খুন করার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল আসিফ মোহাম্মদ কে।