March 14, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা মোকাবিলার ব্যাপারে সর্বদলীয় বৈঠক ডাকে মোথাবাড়ি পুলিশ

মালদা-‌ভোট পরবর্তী অশান্তি যাতে এলাকায় না ঘটে, পাশাপাশি করোনা পরিস্থিতির মোকাবিলা করা ব্যাপারে সর্বদলীয় বৈঠক ডাকে মোথাবাড়ি পুলিশ প্রশাসন। সব দলের প্রতিনিধিদের সঙ্গে হাজির ছিলেন পঞ্চায়েত প্রধানরাও। বুধবার সন্ধেয় মোথাবাড়ি থানায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। যদিও মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে ভোটের ফলাফলের পর কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে নি। যাতে সামনে না ঘটে তারই প্রস্তুতি হিসেবে এই বৈঠক বলে জানিয়েছেন মোথাবাড়ি থানার ওসি মৃণাল চ্যাটির্জি। তিনি বলেন, ‘‌এলাকায় এলাকায় মাইকিং করে করোনা নিয়ে সচেতন করা ব্যাপারে প্রধানদের বলা হয়েছে। তাঁরা সম্মতি জানিয়েছেন। পাশাপাশি যাতে ভোট পরবর্তী হিংসে না ছড়ায় সেই দিকেও নজর রাখা হচ্ছে। সামাজিক মাধ্যমে কোনও বিতর্কিত পোস্ট করা যাবে না। বিদ্বেষমূলক বক্তব্য কোথাও বলা যাবে না। এলাকায় শান্তি বজায় রাখতে হবে।’‌