February 14, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা আবহে প্রত্যেক কর্মীদের সোয়াব টেস্ট করানোর উদ্যোগ নেওয়া হয়েছে তমলুক উন্নয়ন সমিতির পক্ষ থেকে

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- যেভাবে এই মহামারী করোনা ভাইরাস দিকে দিকে ছড়িয়ে পড়ছে সেই কথা মাথায় রেখে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতি হোম কর্তৃপক্ষ প্রত্যেক কর্মীদের সোয়াব টেস্ট করানোর উদ্যোগ নেওয়া হয়েছে, সমাজে অবহেলিত নির্যাতিত, পরিত্যক্ত নারী ও শিশুদের কোর্ট ও চাইল্ড ওয়েলফেয়ার কমিউনিটি অর্ডারে হোমে রাখা হয়। এই হোম আবাসিকাদের পরিষেবা দেওয়ার জন্য কর্মীদের উপস্থিতি একান্ত ভাবে কাম্য। সেই সব আবাসিকাদের প্রয়োজনীয় পরিষেবা দেওয়ার জন্য যেমন ঔষধ থেকে শুরু করে মেডিকেল চেকআপ, সব্জি বাজার করতে বাইরে মুভ করতে হয় কর্মীদের। দীর্ঘদিন কর্মীরা বাড়ি যেতে না পারায় তাদের বাড়ি পৌঁছে দেবার জন্য গাড়ির ব্যবস্থা করেছে সংস্থার কর্তৃপক্ষরা। জানা গিয়েছে, বাইরের কাজ ও বাড়ি থেকে আসা কর্মীদের ক্যাম্পাসের বাইরে হোম কোয়ারেন্টাইনে থাকার পর ক্যাম্পাসে প্রবেশ করানো হয়। আবাসিকা ও কর্মীদের সুরক্ষার কথা ভেবে হোম কর্তৃপক্ষ সোয়াব টেস্ট ব্যবস্থা করানোর উদ্যোগ নিয়েছেন। তমলুক ব্লকের অনন্তপুর গ্রামীণ হাসপাতালে গত সপ্তাহে 18 জনের সোয়াব টেস্ট করা হয় প্রত্যেকের নেগেটিভ উত্তর আসে। আজ অ্যাম্বুলেন্স চালক সহ 22 জন কর্মীর সোয়াব টেস্ট করা হয়।