February 14, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা আক্রান্ত হলেন পরিচালক রাজ চক্রবর্তী

আক্রান্ত হলেন পরিচালক রাজ চক্রবর্তী। সোমবার টুইটারে রাজ নিজেই তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর জানান। রাজ লেখেন, “বাবাকে কিছু দিন আগে হাসপাতালে ভর্তি করতে হয়। তাঁর দু’বার করোনা পরীক্ষা হয়। কিন্তু দু’বারই রিপোর্ট নেগেটিভ আসে। আমারও করোনা পরীক্ষা করা হয়েছিল। কিন্তু তাতে রিপোর্ট পজেটিভ এসেছে।”

আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন রাজ এবং তাঁর পরিবার। শুভশ্রী-সহ পরিবারের বাকি সদস্যদের খুব দ্রুত করোনা পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে।