করোনা আক্রান্ত বিগ বি | দ্বিতীয় বার করোনা আক্রান্তের কথা টুইট করে জানালেন অমিতাভ বচ্চন | তবে করোনার কোন উপসর্গ নেই বলেই জানিয়েছেন তিনি | গতকাল তিনি টুইট করে লেখেন, “এইমাত্র জানলাম কোভিদ রিপোর্ট পজেটিভ এসেছে | বিগত কিছুদিন যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদের অনুরোধ করছি কোভিড পরীক্ষা করিয়ে নিতে” |
প্রসঙ্গত প্রথম ২০২০ সালের জুলাই মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন বিগ বি | সেই সময় একটি বেসরকারি হাসপাতালে কিছুদিন ভর্তি থাকেন তিনি | বর্তমানে” কোন বানেগা ক্রোড়পতি ১৪” তম সিজেনের শুটিং করছিলেন সিনিয়র বচ্চন | আপাতত শুটিং স্থগিত রাখতে হবে বলেই মনে করা হচ্ছে |

More Stories
মির্জা’-র পর অভিনেতা-প্রযোজক অঙ্কুশের দ্বিতীয় প্রয়াস ‘নারী চরিত্র বেজায় জটিল’
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত